পণ্য পরিবহণে নজির উত্তর-মধ্য রেলের

North-Central Railway

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পণ্য পরিবহণে উত্তর-মধ্য রেলের অতিরিক্ত ৭ কোটি টাকা আয় হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর-মধ্য রেল সূত্রের খবর, করোনা আবহে পণ্য পরিবহণ ক্ষেত্রে এই টাকা আয় হয়েছে। এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য সামনে এনেছে উত্তর-মধ্য রেল। লকডাউন ও তার পরবর্তী সময়ে কেবল জরুরি পণ্যের জোগান নিশ্চিত করার জন্য সংস্থার পক্ষ থেকে একাধিক পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশের কঠিন সময়ে সবচেয়ে বেশি শ্রমিক স্পেশাল ট্রেন এবং রেকর্ড রেল কোচকে করোনা রোগীদের পরিষেবায় উৎসর্গ করেছে উত্তর-মধ্য রেল। যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণকে পরিষেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে উত্তর-মধ্য রেলের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *