আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে ১ নম্বরে দাভিদ মালান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি রাঙ্কিং তালিকায় নেমে গেলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহালি। এই মুহূর্তে তিনি রয়েছেন ৫ নম্বর স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৭২৫। অন্যদিকে ৮ নম্বরে নেমে গেলেন কে এল রাহুল। তাঁর রেটিং পয়েন্ট ৬৮৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে ১ নম্বরে রয়েছেন ইংল্যান্ডের দাভিদ মালান এবং ২ নম্বর স্থানে রয়েছেন পাকিস্তানের বাবর আজম।

