Koklata Book Fair-1Others 

কলকাতা আন্তর্জাতিক বইমেলা এবার মিশ্র আঙ্গিকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা বইমেলার স্বাদ এবার ঘরে বসেও। মেলা প্রাঙ্গণে বইমেলা চলবে। ঘরে বসেও বইমেলা দেখা যাবে। কলকাতা বইমেলা এই প্রথম মিশ্র আঙ্গিকে। উল্লেখ করা যায়, করোনা আবহে ২০২১ সালের বইমেলা পিছোতে পিছোতে নির্ঘন্ট ওলট-পালট হয়েছে। আগামী ২০২২ সালের জানুয়ারির শেষে। বইমেলার উদ্যোক্তা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, ৩১ জানুয়ারি আন্তর্জাতিক বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পর তা সল্টলেকের সেন্ট্রাল পার্কের মাঠে চলবে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এক্ষেত্রে উল্লেখ্য, ২০২১ সালের বইমেলায় আসার কথা ছিল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এ বিষয়ে আরও জানানো হয়েছে, ২০২২ সালেও বইমেলার থিমদেশ থাকছে বাংলাদেশ। এবারও কলকাতা বইমেলায় বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা আসতে পারেন বলে আশা প্রকাশ করছেন উদ্যোক্তারা।

Related posts

Leave a Comment