T-Twenty Match-1Others Sports 

টি-টোয়েন্টি সিরিজ জয়ী ভারত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ধোনির শহরে জয় ভারতের। বিশ্বকাপের ব্যর্থতার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়ী হল ভারত। জয় দিয়েই শুরু হল ভারতীয় ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের যাত্রাপথ। রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ ফাইনালিস্টদের বিরুদ্ধে সিরিজ জয়। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোহিত-রাহুলের ওপেনিং জুটিই জয়ের কারিগর। ৭ উইকেট জয়ী হল ভারত। ম্যাচ সেরা হয়েছেন হর্ষল প্যাটেল। ম্যাচের ফলাফল- নিউজিল্যান্ড ৬ উইকেট ১৫৩ রান তোলে ২০ ওভারে। ভারত ১৭.২ ওভারে ৩ উইকেট ১৫৫ রান তুলে ম্যাচ জয়ী হয়। রবিবার ইডেনে রয়েছে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

Related posts

Leave a Comment