অনবদ্য মোজেস হেনড্রিক্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অনবদ্য মোজেস। বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সকে দুর্দান্ত জয় এনে দিলেন মোজেস হেনড্রিক্স। তাঁর দল ১৪ রানে পরাজিত করেছে হোবার্ট হারিকেন্সকে। উল্লেখ করা যায়, আগে ব্যাট করে সিক্সার্সের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৪৪ রান। হেনড্রিক্স ৪৮ বলে ৭৩ রান করেছেন। তিনি ইনিংসে ৬টি চার ও ২টি ছয় মেরেছেন। প্রত্যুত্তরে হোবার্ট হারিকেন্সের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৩০ রান। টম কারেন ২৭ রানে ৩টি উইকেট দখল করেছেন।

