বিজয় দিবসে নতুন ভিসা কেন্দ্র

Bijoy Dibos-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন ভিসা কেন্দ্র। বিজয় দিবসের দিনে সূচনা হয়েছে বাংলাদেশের ভিসার নতুন আবেদন কেন্দ্রের। এ বিষয়ে আরও জানা যায়, এবার থেকে ভিসার আবেদনের জন্য উপ-দূতাবাসের বদলে আবেদন জমা করতে হবে সল্টলেকের সেক্টর ফাইভে একটি বেসরকারি সংস্থা পরিচালিত নতুন আবেদন কেন্দ্রে। উল্লেখ করা যায়, এতদিন পর্যন্ত বিনামূল্যে ভিসা পাওয়া গেলেও এখন থেকে ৮২৬ টাকা করে প্রসেসিং ফি দিতে হবে। বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভার্চুয়াল মাধ্যমে নতুন এই কেন্দ্রটির উদ্বোধন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *