কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে পূর্ণিমার সোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পূর্ণিমার সোনা। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ৮৭ কেজির বেশি বিভাগে ভারতের ভারোত্তোলক পূর্ণিমা পাণ্ডে সোনা জেতার পথে ৮টি জাতীয় রেকর্ড স্পর্শ করলেন। পাশাপাশি তিনি আগামী বছর কমনওয়েলথ গেমসেও যোগ্যতা অর্জন করেছেন। এ বিষয়ে আরও জানা যায়, স্ন্যাচে দুটি, ক্লিন অ্যান্ড জার্কে ৩টি ক্ষেত্রে ওজন তোলার জন্য ৩টি জাতীয় রেকর্ড গড়লেন।

