পুরীর আদলেই দিঘায় জগন্নাথ মন্দির

Jogonath

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দিঘায় জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার প্রয়াস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো এই প্রচেষ্টা চলেছে। বেহালায় কলকাতা পুরসভার নির্বাচনী প্রচারে সেকথা ফের স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে তাঁর মন্তব্য, ”দিঘাতেও জগন্নাথদেবের মন্দির থাকলে ভালো হয়। পুরীর জগন্নাথদেবের মন্দিরের ধাঁচে এমনই একটা মন্দির দিঘাতে তৈরি হবে। প্রতিটি সমুদ্রতীরের ধারে একটা মন্দির থাকা প্রয়োজন”।
উল্লেখ করা যায়, মুখ্যমন্ত্রীর বহুদিনের স্বপ্ন দিঘায় জগন্নাথদেবের মন্দির তৈরির বিষয়টি। দিঘায় পুরীর মন্দিরের আদলেই ”জগন্নাথ-তীর্থ” গড়ে তুলতে আগ্রহী তিনি। পাশাপাশি তারাপীঠ মন্দির থেকে শুরু করে দক্ষিণেশ্বর মন্দির ও কঙ্কালীতলার সংস্কারও হয়েছে মূলত মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায়।
এ বিষয়ে মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, ওল্ড দিঘা ও নিউ দিঘার মাঝে সমুদ্রের ধারে একটি জগন্নাথ মন্দির রয়েছে। ওই এলাকায় রয়েছে জগন্নাথ ঘাটও। ওই মন্দিরে একই সঙ্গে গঙ্গাপুজোও হয়। রয়েছে কালীমূর্তি। পাশাপাশি লোকনাথের মূর্তিও রয়েছে। এই মন্দিরই পুরীর মন্দিরের মতো করে তৈরি করে দেবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *