Asian Champion Trophy-1Others Sports 

এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্রোঞ্জ ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ হরমনপ্রীতদের। টোকিও-র পর ঢাকা। ভারতীয় পুরুষ হকি দলকে সন্তুষ্ট থাকতে হল ব্রোঞ্জ পদকে। এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ভারত আরও একবার পরাজিত করল পাকিস্তানকে। ম্যাচের ফলাফল ৪-৩। ভারতের পক্ষে গোল করলেন হরমনপ্রীত সিংহ, সুমিত, বরুণ কুমার ও আকাশদীপ সিংহ। পাকিস্তানের গোলদাতা আফরাজ, আব্দুল রানা ও আহমেদ নাদিম। উল্লেখ করা যায়, গ্রুপ পর্বে পাকিস্তানকে ৩-১ গোলে পরাজিত করেছিল ভারত।

Related posts

Leave a Comment