নেহরার প্রশংসা সিরাজকে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রাক্তন ভারতীয় বাঁ হাতি নজির বোলার আশিস নেহরার প্রশংসা করলেন মহম্মদ সিরাজের। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বোলিং কোচ হিসেবে তিনি খুব কাছ থেকে দেখেছিলেন তাঁকে। এ প্রসঙ্গে আশিস নেহরা জানিয়েছেন, সিরাজের লড়াকু মনোভাব ও পরিশ্রম করার ক্ষমতা রয়েছে। এ বিষয়ে তিনি আরও মন্তব্য করেছেন, মাঠে নেমে কিছু করার তাগিদ ওকে তাড়া করে বেড়াত। সেই ইচ্ছাশক্তি ওকে এই উচ্চতায় নিয়ে এসেছে।

