ইংরেজি নববর্ষে আবহাওয়া
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ইংরেজি নতুন বছরের প্রথম দিন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,নতুন বছরের প্রথম দিনে শীতের দাপট সেভাবে নেই ৷ আজ ও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে থাকবে বলে জানানো হয়েছে।ইংরেজি নববর্ষের ২০২২সালের কয়েকদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে । রাতের তাপমাত্রা কমবে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকছে না। আগামী সপ্তাহে আবারও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটির কথা বলা হয়েছে। ফের বেড়ে যাবে তাপমাত্রা। সকালে ও রাতে কুয়াশার সম্ভাবনা থাকছে। (ছবি: সংগৃহীত)

