নির্বাচন পিছানোর পরামর্শ হাইকোর্টের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনা আবহে পুর নিগমের নির্বাচন পিছানোর পরামর্শ কলকাতা হাইকোর্টের। ৪-৬ সপ্তাহ পিছানোর পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৪৮ ঘণ্টার মধ্যে ভোট পিছানোর সিদ্ধান্ত বিবেচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। উল্লেখ করা যায়,বিধাননগর,চন্দননগর,আসানসোল ও শিলিগুড়ির ৪টি পুরনিগমের ভোট গ্রহণের দিন ছিল আগামী ২২ জানুয়ারি। এখন সিদ্ধান্তের দিকে তাকিয়ে সবাই।

