bengal fog weatherOthers 

আবহাওয়া দফতরের পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কলকাতা সহ তৎসংলগ্ন জেলাগুলিতে আকাশের মুখ ভার। আংশিক মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। জেলায় হালকা বৃষ্টি হওয়ার পূর্বাভাসও রয়েছে। আগামীকাল থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ । স্বাভাবিকের ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কম। আলিপুর আবহাওয়া দফতর এমনই ইঙ্গিত দিয়েছে। উল্লেখ করা যায়, সংক্রান্তির দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নেমে যায়। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৯ সেলসিয়াস।

Related posts

Leave a Comment