biruji and diedBreaking News Others 

কত্থক শিল্পী বিরজু মহারাজ প্রয়াত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত কত্থক নাচের তারকা শিল্পী পণ্ডিত বিরজু মহারাজ(৮৩)প্রয়াত হলেন। দিল্লিতে তাঁর প্রয়াণ হয়েছে বলে খবর। পদ্ম-বিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। বিরজু মহারাজ কত্থক ধ্রুবদী নাচে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন। নৃত্য ছাড়াও অসাধারণ ড্রামবাদকও ছিলেন তিনি। সব ধরনের ড্রাম, তবলা ও নাল বাজাতে পারতেন। দেশ ও বিদেশে তাঁর অসংখ্য ভক্ত ও অনুরাগী রয়েছে। অগণিত ছাত্র-ছাত্রীও রয়েছে এই বিশিষ্ট শিল্পীর। বলিউডের সঙ্গেও তাঁর গভীর যোগাযোগ ছিল। তাঁর প্রয়াণের খবরে শিল্পীমহলে শোকের ছায়া।

Related posts

Leave a Comment