শাঁওলি মিত্রের প্রয়াণ

shaoli and died

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নাট্যকার শম্ভু ও তৃপ্তি মিত্র-র কন্যা শাঁওলি মিত্র (৭৪)প্রয়াত হলেন। এই বিশিষ্ট নাট্যব্যক্তিত্বের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। বাংলা ও ইংরাজি-সহ বিভিন্ন ভাষায় নাট্যজগতে তাঁর সুখ্যাতি ছিল। শাঁওলি মিত্র আজীবন বাংলা নাট্যজগৎ এবং সিনেমার একনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি কাজ করেছেন ঋত্বিক ঘটকের মতো পরিচালকের ছবিতেও। ২০০৩ সালে সঙ্গীত নাটক অকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছেন। ২০১২ সালে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত হন। ২০১৪ সালে দীনবন্ধু পুরস্কার পেয়েছিলেন। দীর্ঘদিন পশ্চিমবঙ্গ বাংলা অকাদেমির দায়িত্ব সামলেছেন। বাংলা একাডেমির সভাপতি হন। তাঁর মৃত্যুতে গভীর শোক বাংলা সংস্কৃতি ও নাট্যজগতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *