পাঞ্জাবে বিধানসভা ভোট গ্রহণের দিন বদল

Punjab-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পাঞ্জাবে বিধানসভা ভোট গুরু রবিদাস জয়ন্তীর কারণে পিছিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ভোট হবে আগামী ২০ ফেব্রুয়ারি। উল্লেখ করা যায়, ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাস জয়ন্তী। ওই অনুষ্ঠানে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ পাঞ্জাব থেকে বারাণসী এসে পৌঁছান। এই উপলক্ষ্যে রাজ্য সরকার, কংগ্রেস, বিজেপি ও আপের মতো রাজনৈতিক দলগুলিও ভোট পিছোনোর আবেদন জানিয়েছে। ১৪ ফেব্রুয়ারি ভোট গ্রহণ করা হলে ওই সব পূণ্যার্থীরা ভোট দিতে পারবেন না। এরপর কমিশন সূত্রে জানানো হয়েছে, ভোট গ্রহণ হবে ২০ ফেব্রুয়ারি। ফল গণনা হবে আগামী ১০ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *