মাধ্যমিক পরীক্ষার্থীদের মডেল প্রশ্ন

Madhyamik Students-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মডেল প্রশ্ন প্রকাশ। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতি সম্পাদিত ও রাজ্যের বিভিন্ন সরকারি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা তৈরি মাধ্যমিক মডেল প্রশ্ন ২০২২ প্রকাশ পেল। এ বিষয়ে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যক্রম এবং নতুন প্রশ্ন-কাঠামো মেনে পর্ষদের নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের প্রতিটি বিষয়ের ১৫টি করে প্রশ্নপত্র রেখে এই মডেল প্রশ্ন তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, অধিকাংশ প্রশ্নপত্র বাংলায় করা হলেও ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি বিষয়ের একাধিক প্রশ্নপত্র ইংরেজিতেও করা হয়েছে। মডেল প্রশ্নপত্র তৈরি করা হয়েছে মূলত মাধ্যমিক পরীক্ষার্থীরা সহজেই যাতে প্রস্তুতি নিতে পারে, সেকথা ভেবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *