Mahammad Rizwan-1Others Sports 

আইসিসি-র বর্ষসেরা রিজওয়ান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বর্ষসেরা রিজওয়ান। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে অনবদ্য সাফল্যের স্বীকৃতি পেলেন মহম্মদ রিজওয়ান। পাকিস্তানের এই উইকেটকিপার-ব্যাটসম্যান আইসিসি-র বর্ষসেরা পুরুষ টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। পাশাপাশি মহিলাদের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ট্যামি বিউমন্ট। উল্লেখ করা যায়, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করে পাকিস্তানকে জয় পেতে সাহায্য করেছিলেন রিজওয়ান। উল্লেখ্য, গত বছর ২৯ ম্যাচে ১৩২৬ রান করে শীর্ষে ছিলেন পাক ব্যাটসম্যান।

Related posts

Leave a Comment