অপরূপ ইছামতী

ichamoti and sun

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শান্ত ইছামতী নিরবে বয়ে চলেছে। পড়ন্ত বিকেলে ডুবছে সূর্য। দিগন্তরেখা বরাবর ঢলে পড়া সূর্য-র আলোর ছটা বিচ্ছুরণ হচ্ছে। নদীর বুকে ইছামতীর অপরূপ মনোরম শোভা। ওপারের অদূরে গ্রাম্যজীবন এই নদীর ওপর অনেকটাই নির্ভরশীল। কৃষিজীবীরা চাষের জন্য এই জলের ওপর নির্ভর করে। নদীর মিঠা জলের দিকে তাকিয়ে থাকতে হয় কৃষকদের।

ধান,পাট,সরিষা সহ যাবতীয় সবজি চাষে জলসেচের ব্যবহার হয়। মৎস্যজীবীরা ইছামতী বক্ষে মাছ ধরার কাজ করে জীবন-জীবিকা চালায়। এই নদীই রুটি-রুজির উৎস। গ্রামীণ এলাকার মহিলারা এই নদীকে গঙ্গারূপে পুজোও করে থাকেন। ইছামতীর বয়ে চলা পথে অনেক জায়গাতে গড়ে উঠেছে পিকনিক স্পট। এই নদীর শোভা ও রূপকে কেন্দ্র করে রয়েছে বিনোদনের বিবিধ ব্যবস্থা। (ছবি:সংগৃহীত)

আপনার নিজস্ব মতামত প্রত্যাশা রাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *