wasim and diedBreaking News Others 

চিত্রশিল্পী ওয়াসিম কাপুরের প্রয়াণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রশিল্পী ওয়াসিম কাপুর (৭১)। কলকাতায় তাঁর নিজের বাড়িতে মৃত্যু হয়েছে বলে খবর। লখনউয়ে তাঁর জন্ম। ১৯৫১ সালের ৩ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছিলেন ৷ শিল্পীর কর্মভূমি ছিল কলকাতা শহর ৷ তাঁর ক্যানভাসে ও তুলিতে বার বার ফিরে এসেছে কল্লোলিনী ও তিলোত্তমা কলকাতা ৷

ইন্ডিয়ান কলেজ অব আর্টস অ্যান্ড ড্রাফ্টসম্যানশিপ থেকে ফাইন আর্টসে প্রথম বিভাগে উত্তীর্ণ হন ওয়াসিম কাপুর ৷ শিল্পীজীবনে জীবনভর পেয়েছেন নানা স্বীকৃতি। ভূষিত হয়েছেন বহু সম্মানে ৷ তাঁর রঙে ও রেখায় বার বার ফুটে উঠেছে কলকাতা শহর। বিশিষ্ট এই শিল্পীর প্রয়াণে শোকের ছায়া শিল্প ও সংস্কৃতি মহলে।

Related posts

Leave a Comment