করোনা পরীক্ষার হার বাড়াতে রাজ্যকে সাহায্য বিশ্ববিদ্যালয়ের

kolkata university

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবার কলকাতা বিশ্ববিদ্যালয় করোনা সংক্রমণ পরীক্ষার হার বাড়াতে সহায়তা করবে স্বাস্থ্য দপ্তরকে।সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয় ১০টি টাইম পিসিআর সহ যন্ত্র দিচ্ছে।বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জ ক্যাম্পাসে কয়েকটি বিভাগের সঙ্গে বৈঠকের মাধ্যমে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের আরও খবর, স্বাস্থ্য দপ্তর ১৩টি যন্ত্র চাইলেও আলোচনায় ঠিক হয় ওই বিশ্ববিদ্যালয় ১০টি যন্ত্র দেওয়া হবে।অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কেও যন্ত্র চেয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর চিঠি দিয়েছিল।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এ বিষয়ে জানিয়েছেন, স্বাস্থ্য দপ্তরের প্রয়োজন মতো যন্ত্র আমরা দিয়ে দিয়েছি।আবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহা জানান বর্ধমান মেডিক্যাল কলেজকে একটি যন্ত্র দেওয়ার বিষয়টি।করোনা নিয়ে পরীক্ষা হচ্ছে না বলে অভিযোগ বিভিন্ন মহলে। বেশ কিছু জেলায় যন্ত্র না থাকায় পরীক্ষার অসুবিধা হচ্ছিল।এ সমস্যার সুরাহার জন্য বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয় রাজ্য স্বাস্থ্য দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *