Joy Hind Bahini-1Others 

রাজ্যে গড়া হবে জয়হিন্দ বাহিনী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার জয়হিন্দ বাহিনী। জঙ্গলমহল, শিলিগুড়ি, কলকাতা ও বারাকপুর থেকে শুরু হতে চলেছে রাজ্য সরকারের প্রস্তাবিত জয়হিন্দ বাহিনী তৈরির কাজ। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষ্যে নেতাজি-স্বামী বিবেকানন্দ সকলকে সম্মান জানিয়ে এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে আরও জানা যায়, জয়হিন্দ বাহিনীর পোশাক হবে নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ বাহিনীর আদলে। লোগো তৈরি করবেন মুখ্যমন্ত্রী নিজেই। পাশাপাশি সংশোধনাগারে স্বাধীনতা সংগ্রামের উপর সংগ্রহশালা তৈরির কাজও চলছে। এছাড়া দেওয়ালে ১০ জন শিল্পী ছবি আঁকবেন বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment