অবসাদ থেকে মুক্তি পেতে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বয়স বাড়লে অবসাদ আসতে বাধ্য। বয়সের ভারে অবসাদ আসে। এই সময় কোনও কিছুই ভাল লাগে না। বাঁচার ইচ্ছাটাই কমতে বসে। ভেষজ চিকিৎসকরা এক্ষেত্রে বলছেন, এই অবস্থার মধ্যে কচি নিমপাতা বিশেষ উপকারী। বয়স বাড়লে কচি নিমপাতা ভাজা ২-৩ গ্রাম পরিমাণ মতো ভাতের সঙ্গে খেলে উপকার পাওয়া যায়। প্রথম ভাতের পাতে মেখে ২-৩ মাস খেলে অবসাদ চলে যাবে। আবার থানকুনি পাতার সঙ্গে কুমড়ো বীজ ও চার মগজদানা সমানভাগে মিশিয়ে বেটে নিয়ে তাতে বেসন দিয়ে ফেটিয়ে নিয়ে বড়া করেও খাওয়া যায়। এটা ভাত ও চায়ের সঙ্গেও খাওয়া যায়। সকালে মুড়ির সঙ্গেও খাওয়া যেতে পারে। বয়সজনিত কারণে অবসাদ আসলে এটা প্রয়োগ করতে পারেন। জীবনযাত্রার ক্ষেত্রেও কিছু নিয়ম মেনে চলতে হবে। যথাসময়ে স্নান ও খাওয়া-দাওয়া করা। বিশ্রাম ও ভাল বই পড়া শরীর ও স্বাস্থ্যের পক্ষে উপকারী। অবসাদ থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে।

