weather and village5Breaking News Others 

উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির ইঙ্গিত। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বৃষ্টি হবে। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে আজ মেঘলাযুক্ত আকাশ থাকবে ৷ স্বল্প বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেড়ে গেল কলকাতার তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। সকালে ও সন্ধ্যায় সামান্য কুয়াশা দেখা যাবে। মেঘলা আকাশ বিরাজ করবে । (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment