খাজুরাহো নৃত্য উৎসব

Khajuraho Utsab-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এ মাসের ২০ ফেব্রুয়ারি স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ৪৮তম খাজুরাহো নৃত্য উৎসব শুরু হবে। এক্ষেত্রে জানা গিয়েছে, আগামী ২০ থেকে ২৬ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশের খাজুরাহো মন্দির চত্বরে বসবে শাস্ত্রীয় নৃত্যের আসর। উল্লেখ করা যায়, মধ্যপ্রদেশের রাজ্যপাল মঙ্গুবাই পটেল উৎসবের উদ্বোধন করবেন। সারা ভারতের নৃত্যশিল্পীরা এখানে অংশগ্রহণ করবেন বলে জানা যায়। এ বিষয়ে আরও জানা যায়, নৃত্যকলা, শিল্প ও পর্যটন বিষয়ক প্রদর্শনীও থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *