বিয়ে করার আগে বোঝার প্রয়োজন যে তার সঙ্গে সংসার করতে পারবে কিনা! মত সৌমিতৃষার

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু, যিনি ‘মিঠাই’ চরিত্রের জন্য সকলের কাছে পরিচিত, তিনি এবার বড়পর্দায় পা রাখছেন। ‘প্রধান’ ছবিতে দেবের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাকে।মিঠাই রানি এখন সিঙ্গল, তবে তার প্রেম নিয়ে বারবার গুঞ্জন উঠেছে। একসময় তার সহ-অভিনেতা আদৃত রায়ের সাথে তার সম্পর্ক নিয়ে অনেক কথা শোনা গেলেও, সৌমিতৃষা স্পষ্ট করে বলেছিলেন যে এসব গুজব মিথ্যা। ‘ওল্ড স্কুল রোম্যান্স’-এ বিশ্বাসী সৌমিতৃষা হুট করে কারো সাথে ডেটে যেতে পছন্দ করেন না। পুরুষ বন্ধুদের সাথে হ্যাং আউট করলেও ডেটিংয়ে তার কোন আগ্রহ নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি আগে বোঝার চেষ্টা করি, যাঁকে দেখে ভালো লাগছে, তাঁর সাথে বিয়ে করে সংসার করতে পারব কি না।”

মিঠাই রানি ক্যাজুয়াল প্রেমের সম্পর্কে বিশ্বাসী নন এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক চান। “আমি আগে দেখি মানুষটা আমার মতো কি না,” তিনি বলেছেন।কিছু মাস আগে, সৌমিতৃষা বলেছিলেন যে তিনি একজন ডাক্তারকে বিয়ে করতে চান। তার কথায়, “আমি ডাক্তারদের পছন্দ করি। তারা বেশ কেয়ারিং হয়। রান্না করে খাওয়াবে। একবার মিঠাই-এর সেটে আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তার ডাকা হয়েছিল। ভেবেছিলাম হ্যান্ডসাম কেউ আসবে। কিন্তু একজন বয়স্ক ডাক্তার এসেছিলেন।”

তবে আপাতত প্রেম বা বিয়ের জন্য সৌমিতৃষার সময় নেই। কারণ এখন তিনি তার ক্যারিয়ার গড়ে তোলার জন্য ব্যস্ত। তাই যে তাকে বিয়ে করতে চায়, তার অন্তত ৭-৮ বছর অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *