রঞ্জিতে বিশ্বরেকর্ড সাকিবুলের

cricket

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নিঃশব্দে বিশ্বরেকর্ড হল। বিহারের ব্যাটসম্যান সাকিবুল গনি রঞ্জি অভিষেকে ট্রিপল সেঞ্চুরি করে নজির গড়লেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে এই রেকর্ড গড়লেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই ৩০০ করার নজির প্রায় দেড়শো বছরের ইতিহাসে ছিল না। মিজোরামের বিরুদ্ধে সাকিবুল ৪০৫ বলে ৩৪১ রান করেছেন।

উল্লেখ করা যায়, প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকে সবচেয়ে বেশি বেশি রানের নজির ছিল মধ্যপ্রদেশের অজয় রোহেবার। তিনি ২৬৩ রানে অপরাজিত ছিলেন। প্রায় ৩ বছর আগে এই রেকর্ড করেছিলেন অজয়। তাঁকে টেক্কা দিলেন বিহারের সাকিবুল। এই ম্যাচে বাবুল কুমারের সঙ্গে ৫৩৮ রানের পার্টনারশিপও গড়েছেন তিনি। প্রসঙ্গত, প্রথম শ্রেণির ক্রিকেটে পার্টনারশিপে বিশ্বরেকর্ড করেছিলেন সাঙ্গাকারা-জয়বর্ধনে জুটি। তাঁদের সংগ্রহ ছিল ৬২৪ রান। এটি তাঁরা করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *