south eastern railway and serviceBreaking News Others 

মহিলা যাত্রী সুরক্ষায় নয়া পরিষেবা দক্ষিণ-পূর্ব রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণ-পূর্ব রেল মহিলা যাত্রীদের সুরক্ষায় এবার নয়া পরিষেবা চালু করছে। কনভয় নাইট ফ্যালকন নামে নতুন প্রকল্প নিয়ে এসেছে দক্ষিণ-পূর্ব রেল। প্রতিদিন রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত যাত্রী সুরক্ষায় এই ব্যবস্থা থাকবে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রের খবর,মহিলা যাত্রীরা যাতে এই প্রকল্পের সুবিধা পেতে পারেন সেক্ষেত্রে একটি বিশেষ নম্বর চালু করা হয়েছে। ৯০০২০৮১৭২৭ নম্বরে ফোন করলেই যোগাযোগ করতে পারবেন “কনভয় নাইট ফ্যালকন'”-এর সঙ্গে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে আরও জানা গিয়েছে, হাওড়া, সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, পাঁশকুড়া, বালিচক, খড়গপুর ও মেদিনীপুর স্টেশনে প্ল্যাটফর্মে ও ট্রেনে মোতায়েন থাকবে মোবাইল আরপিএফ দল।

কে কোথায় মোতায়েন রয়েছেন, তাঁরা জানতে ও একে অপরকে দেখতে পারবেন । কোনও সমস্যা হলে বা কোচের মধ্যে কি অবস্থা তাও দেখতে পাবেন নিরাপত্তার কাজে যুক্ত থাকা আর পি এফ কর্মীরা। যাত্রীরা সাহায্য চাইলে বিশেষ নম্বরে জানাতে হবে।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে এ বিষয়ে আরও জানানো হয়েছে,শেয়ার করা যাবে গুগল লিঙ্কও। যতক্ষণ না পর্যন্ত ওই মহিলা যাত্রী তার নির্ধারিত স্টেশনে না পৌঁছাতে পারছেন, ততক্ষণ পর্যন্ত সেই যাত্রীর সঙ্গেই থাকবেন ওই আরপিএফ কর্মী। কোনও অভিযোগ এলে প্রায় ১২থেকে১৪ জন আরপিএফ কর্মী নিরাপত্তায় থাকবেন ওই যাত্রীর সঙ্গে। এক্ষেত্রে মানসিকভাবেও সুরক্ষিত রাখা যাবে ওই যাত্রীকে।

Related posts

Leave a Comment