কালীপ্রসন্ন সিংহের জন্মদিবস

kaliprasanna singha

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন কালীপ্রসন্ন সিংহ। ১৮৪০ সালের ২৩ ফেব্রুয়ারি জোড়াসাঁকোর বারাণসী ঘোষ স্ট্রিটের বিখ্যাত ও ধনী সিংহ পরিবারে তাঁর জন্ম। তিনি ছিলেন একজন ভারতীয় লেখক এবং সমাজসেবক। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর ১৮৫৭ সালে কলেজ ত্যাগ করে বাড়িতেই তিনি বাংলা, ইংরেজি ও সংস্কৃত শিক্ষা চালিয়ে গিয়েছেন। কালীপ্রসন্ন সিংহ ”বঙ্গভাষার অনুশীলনের” জন্য তৈরি করেছিলেন একটি ”ডিবেটিং ক্লাব”। পরবর্তী সময়ে সেটি ”বিদ্যোৎসাহিনী সভা” নামে পরিচিত হয়। কালীপ্রসন্ন সম্পাদিত ”বিদ্যোৎসাহিনী পত্রিকা” এই সভা থেকেই প্রকাশিত হয়।

কথ্য ভাষায় লেখা তাঁর প্রথম বই ” হুতোম প্যাঁচার নক্‌শা”। এছাড়াও কালীপ্রসন্ন সিংহের সবচেয়ে বড় কীর্তি হল- আঠেরোটি পর্ব মহাভারত গদ্য আকারে বাংলায় অনুবাদ করা হয়েছে যা এখনও জনপ্রিয়। কালীপ্রসন্ন বাংলায় মহাভারত অনুবাদ করে ৫১ হাজার কপি বিন্যমূল্যে বিতরণ করেছিলেন। এছাড়াও তাঁর লিখিত উল্লেখযোগ্য বইগুলো হল – ”বাবুনাটক”, ”বিক্রমোর্বশী নাটক”, ”সাবিত্রী-সত্যবান নাটক”, ”বঙ্গেশ বিজয়” ও ”শ্রীমদ্ভাগবদ্গীতা” প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *