ভক্ত-দর্শনার্থীদের জন্য বিধি মেনে খুলছে বেলুড় মঠ

Belur Math

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খুলে দেওয়া হল বেলুড় মঠের দরজা। পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়। উল্লেখ করা যায়, গত ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালনের পর দিনই বেলুড় মঠ বন্ধ করে দেওয়া হয়। এরপর আবারও বেলুড় মঠ খুলে দেওয়া হল। করোনা আবহে বন্ধ করে দেওয়া হয় বেলুড় মঠ।

বেলুড় মঠ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যাও তুলনামূলক কমেছে। এরপর বেলুড় মঠের অছি পরিষদের বৈঠকে মঠ খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ থেকে যাবতীয় বিধি-নিষেধ মেনে ভক্ত ও দর্শনাথীদের জন্য খুলে দেওয়া হল বেলুড় মঠ।

বেলুড় মঠ সূত্রে আরও জানানো হয়েছে, সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত ভক্ত-দর্শনার্থীরা মঠের ভিতর প্রবেশ করতে পারবেন। এক্ষেত্রে আরও বলা হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ঠাকুর দর্শন ও প্রণাম সহ যাবতীয় বিষয় সমাপ্ত করতে হবে। আরতি ও প্রসাদ বিতরণের কোনও ব্যবস্থা থাকছে না বলে জানা গিয়েছে। আগামী ৪ মার্চ শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে ভক্তদের প্রবেশের সময়সীমা বাড়ানো সহ প্রসাদ বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *