বৃষ্টি-কুয়াশার সতর্ক বার্তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে । কাল বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা । ঘন কুয়াশার সতর্কতাও জারি হয়েছে। শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা । আবহাওয়া দফতর সূত্রে আরও বলা হয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতে বৃষ্টি হবে। উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তবে মেঘলা আকাশ থাকবে বলে জানানো হয়েছে। (ছবি:সংগৃহীত)

