অফলাইন পরীক্ষা নিয়ে জরুরি পদক্ষেপ

CBSE

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিবিএসই সহ বিভিন্ন বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির অফলাইন পরীক্ষা নিয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। অফলাইন বোর্ড পরীক্ষা বাতিল করার আবেদন গতকাল সুপ্রিম কোর্টে বাতিল হয়। ফলে অনলাইনেপরীক্ষা হবে না। অফলাইনেই পরীক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের। উল্লেখ্য, কিছুদিন ধরেই জল্পনা চলছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-সহ অন্য সব বোর্ড দ্বারা পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে।

অন্যদিকে অফলাইন পরীক্ষা বাতিল করার দাবিতে সরব হতে দেখা যায় প্রায় বেশ কিছু পরীক্ষার্থীদের। এক্ষেত্রে উল্লেখ করা যায়, অনলাইন পরীক্ষার আবেদন নিয়েই শেষপর্যন্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একাংশ। গতকাল মামলার শুনানি চলে শীর্ষ আদালতে। এরপর সুপ্রিম কোর্ট সূত্রে জানানো হয়েছে, এই সব ধরনের আবেদনগুলি বিভ্রান্তিকর ও ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। এই মামলার শুনানি হয় বিচারপতি এএম খানউইলকরের বেঞ্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *