ইউক্রেনে রুশ হামলা : পড়ুয়াদের দেশে ফেরা নিয়ে বিপত্তি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন এলাকায় রুশ হামলা শুরু হয়েছে বলে খবর। এরপর আকাশপথ বন্ধ করে দিয়েছে ইউক্রেন। যার জেরে এয়ার ইন্ডিয়ার বিমান ওইদেশে নামার অনুমতি না পেয়ে ফিরল নয়াদিল্লিতে। সূত্রের খবর,ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। যে কোনও মুহূর্তে হামলা চালানো হতে পারে, এমন সম্ভাবনাও জোরালো হয়।
এই অবস্থার মধ্যে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর তৎপরতা শুরু হয়। এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফেরানোর প্রচেষ্টা নেওয়া হয়। কিয়েভ-সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলা শুরু হয়ে যাওয়ায় বিপত্তি বেড়েছে। ইউক্রেন আকাশপথ বন্ধ করে দেওয়াতে সমস্যা তৈরি হয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান ওই দেশে নামার অনুমতি না পেয়ে ফিরে এসেছে নয়াদিল্লিতে,এমনটাই খবর।

