উষ্ণতার পারদ চড়বে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা যাবে । বসন্তের আবহাওয়া বিরাজ করছে বঙ্গে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে। বেলা বাড়লে বেড়ে যাবে উষ্ণতার পারদ। ঝড় ও বৃষ্টির এখনই কোনও সম্ভাবনা নেই।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের পূর্বাভাস,কলকাতা ও তৎসংলগ্ন জেলায় সকালের দিকে সামান্য ধোঁয়াশা থাকবে। বেলা বাড়তেই পরিষ্কার হয়ে যাবে আকাশ। গরম বাড়বে পাশাপাশি বেড়ে যাবে তাপমাত্রাও। (ছবি:সংগৃহীত)

