মেঘমুক্ত পরিষ্কার আকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বসন্তের আমেজ। আবারও বৃষ্টির পূর্বাভাস নিয়ে চর্চা। আবহাওয়া দফতর সূত্রের খবর,আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে বলে জানানো হয়েছে। বসন্তের আবহাওয়া বিরাজ করছে বঙ্গে। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ অনুভূত হবে। এমনই আবহাওয়া বেশ কিছু দিন বজায় থাকবে। বেলা বাড়লে বেড়ে যাবে উষ্ণতা ও তাপের মাত্রা। এখনই ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা সহ জেলাগুলিতে সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। পরবর্তীতে পরিষ্কার হয়ে যাবে আকাশ। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকায় বাতাস বইতে শুরু করবে। (ছবি: সংগৃহীত)

