up and election resultBreaking News Others Politics 

৫ রাজ্যে নির্বাচনী ফলাফলের একঝলক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ ৫ রাজ্যে ভোট গণনা ।উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পঞ্জাবের বিধানসভা নির্বাচনের সমস্ত গণনাকেন্দ্রে করোনাবিধি মেনেই চলছে গণনার কাজ। উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসন, পঞ্জাবের ১১৭টি আসন, উত্তরাখণ্ডের ৭০টি আসন,গোয়ায় ৪০টি আসন ও মণিপুরের ৬০টি আসনের ফল গণনা চলছে ৷ ট্রেন্ড অনুযায়ী উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি। গেরুয়া শিবিরের সাফল্য অটুট । দ্বিতীয় স্থানে সমাজবাদী পার্টি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ২৬৭টি আসনে এগিয়ে বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে ১৩০টি আসনে। বিএসপি এগিয়ে ২টি আসনে ও কংগ্রেস এগিয়ে ৩টি আসনে। অন্যান্যরা এগিয়ে ১টি আসনে।

অন্যদিকে পঞ্জাবের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির সাফল্য। অরবিন্দ কেজরিওয়ালের দল এবার জাতীয় স্তরে আত্মপ্রকাশ করল বলে মনে করছেন রাজনৈতিক মহল। পঞ্জাবে ক্ষমতা দখলের পথে এগিয়ে চলেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। ১১৭টি আসনে পঞ্জাবে আম আদমি পার্টি ৯২টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে ১৫টি আসনে। এসএডি ৬টি আসনে,বিজেপি ৩টি আসনে ও অন্যান্যরা ১টি আসনে এগিয়ে রয়েছে।

আবার ৪০টি আসনের গোয়ায় সরকার গড়া নিয়ে অনিশ্চয়তা। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপি ও কংগ্রেসের গোয়ায় সরকার গড়তে দরকার মোট ২১টি আসন। বিজেপি ১৯টি আসন,কংগ্রেস ১২টি আসনে,টিএমসি জোট ৩টি আসনে এগিয়ে। এছাড়া আম আদমি পার্টি ২টি আসনে এগিয়ে ও অন্যান্যরা ৪ টি আসনে এগিয়ে রয়েছে বলে জানা যায়।

উত্তরাখণ্ডে বিজেপি ৪৬টি আসনে এগিয়ে। কংগ্রেস ২০টি আসনে ও অন্যান্যরা ৪টি আসনে এগিয়ে। মনিপুরের ৬টি আসনের মধ্যে বিজেপি ২৪,এনপিএফ ৬টি, কংগ্রেস জোট ৪টি,এনপিপি ৪টি ও অন্যান্যরা ৬টি আসনে এগিয়ে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment