লাদাখ সীমান্ত বরাবর সড়ক ও নিরাপত্তা বলয়

Ladakh Area-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সড়ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। গালওয়ান সংঘর্ষের পর চিনের সঙ্গে লাদাখ সীমান্ত বরাবর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩২টি সড়কের মধ্যে ৮টির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। সূত্রের খবর, সংঘর্ষের পরিস্থিতিতে লাদাখ সীমান্তে দ্রুত সেনা পৌঁছানোর জন্য ৩২টি হেলিপ্যাড তৈরির কাজও শুরু হয়েছে। পাশাপাশি অরুণাচলপ্রদেশের সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানোর জন্য তৈরি হচ্ছে ১৮টি ফুট ট্র্যাক। আবার চিন সীমান্ত বরাবর ১৮টি গুরুত্বপূর্ণ এলাকায় ৪৭টি বর্ডার আউট পোস্ট আধাসেনার জন্য তৈরির কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় কমিটির বাজেট বরাদ্দ সংক্রান্ত রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *