অশনি সঙ্কেত : বঙ্গের প্রভাব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুরু হতে পারে অকাল বৃষ্টি বঙ্গে । ঝড়ের বিষয়ে সতর্কও করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে পূর্বাভাস। এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে “অশনি” । নামকরণ করেছে শ্রীলঙ্কা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের নিকটস্থ এটি অবস্থান করছে বলে জানানো হয়েছে। মধ্য বঙ্গোপসাগরে এটি আরও শক্তিশালী হবে। অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকছে বলে আবহাওয়া দফতরের ইঙ্গিত।
ক্রমশ তা উত্তর দিকে অগ্রসর হবে এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার আশঙ্কা। উত্তর দিকে প্রথমে এগিয়ে গেলেও পরবর্তী সময়ে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিতে পারে বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র সংলগ্ন বেশ কিছু জেলাকে সতর্ক করা হয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। তবে সরাসরি কোনও প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। (ছবি: সংগৃহীত)

