IRCTC-1Others 

আইআরসিটিসি-র ভ্রমণ প্যাকেজ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইআরসিটিসি এই প্রথম বিমানে বিশেষ ভ্রমণের প্যাকেজ এনেছে। এক্ষেত্রে জানা যায়, কাশ্মীর, হিমাচলপ্রদেশ, উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর সিকিমের কিছু প্যাকেজ ঘোষণা করা হয়েছে। আইআরসিটিসি-র পক্ষ থেকে এ প্রসঙ্গে জানানো হয়েছে, ওই প্যাকেজে বিমান ভাড়ার পাশাপাশি থাকা-খাওয়ার খরচও ধরা থাকছে। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, কাশ্মীর ভ্রমণের খরচ মাথাপিছু ৩৫,৭৭০ টাকা। হিমাচলপ্রদেশের জন্য মাথাপিছু খরচ ৩১,৭৮৫ টাকা। আবার উত্তর-পূর্বাঞ্চলের জন্য ২৬,৯৫০ টাকা ও উত্তর সিকিমের জন্য মাথাপিছু খরচ ৩২,১০০ টাকা। এ বিষয়ে আরও জানানো হয়েছে, আইআরসিটিসি-র দফতরে ফোন করে বা ওয়েবসাইটে ভ্রমণের বুকিং করা যাবে। অন্যদিকে যাঁরা ভ্রমণ করবেন, তাঁদের জন্য ৪ লক্ষ টাকার বিমা করানো হবে বলেও জানানো হয়েছে। ভ্রমণের সময়ে কারও করোনা সংক্রমণের বিষয় জানা গেলে পুরো টাকা ফেরৎ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

Related posts

Leave a Comment