বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রামপুরহাটের বগটুই কাণ্ডের তদন্ত করার দায়িত্ব এবার সিবিআই-র হাতে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
ওই নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য সরকারের সিট কোনও তদন্ত করতে পারবে না ৷ এমনকী হাইকোর্টের নজরদারিতেই তদন্ত করবে সিবিআই। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
কলকাতা হাইকোর্ট সূত্রের খবর, দ্রুত সিবিআই-কে বগটুই গ্রামে যাওযার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ আগামী ৭ এপ্রিলের মধ্যে সিবিআই-কে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিল হাইকোর্ট ৷

