Thrist Visa-1Others 

বাংলাদেশের পর্যটন ভিসা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশের ভিসা। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পরই এবার ভারতীয় নাগরিকদের জন্য পর্যটন ভিসার দরজা উন্মুক্ত করল বাংলাদেশ সরকার। এক্ষেত্রে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে জোড়া করোনা টিকা থাকলেই ভিসার আবেদন করা যাবে। এ বিষয়ে আরও জানানো হয়েছে, সল্টলেকে নতুন বাংলাদেশ ভিসা সেন্টারে বেলা ৯টা থেকে ৩টার মধ্যে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। সোম থেকে শুক্র বেলা ১টা থেকে সন্ধ্যায় ৬টার মধ্যে পাসপোর্ট সংগ্রহ করার সময়। উল্লেখ করা যায়, বাংলাদেশে যাওয়ার সব ধরনের ভিসার আবেদনের জন্য এখন ৮২৫ টাকা ধার্য করা হয়েছে।

Related posts

Leave a Comment