sun and heatBreaking News Others 

তাপপ্রবাহ ও বৃষ্টির পূর্বাভাস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বেশ কিছু জেলায় । কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প প্রবেশ করছে । ওড়িশা থেকে তামিলনাডু পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা ছত্তিশগড় তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত ।

আবার বিহার ও পাঞ্জাবে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে দেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। অন্য অংশে তাপমাত্রা বাড়ার ইঙ্গিত । এ বিষয়ে আরও জানানো হয়েছে, সিকিম থেকে উত্তরবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে । উত্তর প্রদেশ ও বিহার সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment