বঙ্গবন্ধুর জীবন ঘিরে তথ্যচিত্র

bangabandhu

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শেখ মুজিবুর রহমানের জীবন ঘিরে তথ্যচিত্র। কলকাতায় শুরু হল শুটিং। “ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো”…… বঙ্গবন্ধুর এই আওয়াজকেই সামনে রেখে শুটিং শুরু করলেনপরিচালক গৌতম ঘোষ। তাঁর জীবনে কলকাতার গুরুত্ব রয়েছে। ছাত্রাবস্থায়,মুক্তিযুদ্ধের নেতৃত্বে সে প্রতিফলন অনেকেরই জানা। এই সব আন্দোলনে গোটা বিশ্ব অভিভূত ছিল। সেই সব কথা-কাহিনী বঙ্গবন্ধু তুলে ধরেছেন “অসমাপ্ত আত্মজীবনী-তে।

বঙ্গবন্ধুর জীবনে ফজলুল হক, চিত্তরঞ্জন দাস ও নেতাজী-র প্রভাব ছিল। মৌলানা আজাদ কলেজে লেখাপড়া , হোস্টেলে থাকা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে জড়িয়ে পড়া সহ তাঁর জীবনের অনেকটাই আবর্তিত হয়েছে কলকাতাকে কেন্দ্র করে। এরপর তো অন্য ইতিহাস। ব্রিগেডে জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে আগুন ঝরানো ভাষণ। ইন্দিরা গান্ধির উপস্থিতিতে সেই ভাষণ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।

কলকাতা ছিল তাঁর প্রাণের শহর। কলকাতার কৃষ্টি-সংস্কৃতি ও রাজনীতি তাঁকে কাছে টেনেছে। কলকাতার মৌলানা আজাদ কলেজে আনুষ্ঠানিক শুটিং হল। চিত্র পরিচালক গৌতম ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপ-রাষ্ট্রদূত তৌফিক হাসান, সত্যম রায়চৌধুরী প্রমুখেরা। আগামী তিন মাসের মধ্যে এই তথ্যচিত্রের কাজ সম্পূর্ণ হবে বলে জানানো হয়েছে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *