Others 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৯৪ সালের ৮ এপ্রিল তাঁর প্রয়াণ হয়। বঙ্কিমচন্দ্র ছিলেন উনিশ শতকের এক বিশিষ্ট ঔপন্যাসিক। বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন তিনি। তাঁর লেখা প্রথম বাংলা উপন্যাস হল- ” দুর্গেশনন্দিনী ”। যা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করে। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল- কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, চন্দ্রশেখর, রাধারানী, রজনী ও দেবী চৌধুরানী প্রভৃতি। পাশাপশি তাঁর লেখা প্রবন্ধগুলো হল- কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র, বিজ্ঞানরহস্য, সাম্য ও মুচিরাম গুড়ের জীবনচরিত প্রভৃতি।

Related posts

Leave a Comment