হকিতে ভারত জার্মানিকে হারাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্ব হকি সংস্থার প্রো লিগে জার্মানিকে আবারও পরাজিত করল ভারত। এই ম্যাচের ফলাফল : ৩-১। ভারতের হয়ে গোল করেছেন সুখজিৎ সিং, বরুণ কুমার ও অভিষেক। জার্মানির পক্ষে একমাত্র গোলদাতা অ্যান্টন বোয়েকেল। উল্লেখ করা যায়, ভারতীয় দল প্রথম ম্যাচে জার্মানিকে ৩-০ ফলাফলে হারিয়েছিল। এই জয়ের পর ভারত ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল। অন্যদিকে জার্মানি দ্বিতীয় স্থানে ১০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে।

