মালদহে দেবী জহুরা-র পুজো

maa and jahura

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:জহুরা চণ্ডীর বিগ্রহ তৈরি করে পুজো। নেপথ্যে মালদা শহরের পাল পরিবার। জ্যোতির্ময় পাল বর্তমান মৃৎশিল্পী। স্থানীয় সূত্রের খবর, নিয়ম ও আচার মেনে চৈত্র মাসের কোনও শনি বা মঙ্গলবার জহুরা চণ্ডীর বিগ্রহ তৈরি করা হয় মাটি দিয়ে। পূর্বপুরুষের সংস্কার ও নিয়ম মেনেই বিগ্রহ তৈরি করা হয়ে থাকে । বারোতম উত্তরসূরির হাতেই এখন দায়িত্ব। প্রাচীন আমল থেকেই মালদহের ইংরেজবাজারের জহুরাতলায় পূজিত হয়ে আসছেন দেবী জহুরা।

স্থানীয় সূত্রে আরও জানা যায়,জহুরা চণ্ডীর নামেই গ্রামের নামকরণ করা হয়েছে জহুরা তলা। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ে সেন বংশের আমলে নির্মিত হয় এই জহুরা চন্ডী মন্দির। সেন বংশের কুলদেবী ছিলেন জহুরা। মালদায় সেই আমলে জহুরা মন্দির ছাড়াও আরও ৩টি চন্ডীমন্দির নির্মিত হয়েছিল। বহু বছর ধরেই বৈশাখ মাসের প্রতি শনি ও মঙ্গলবার পুজো করা হয় দেবী জহুরা চণ্ডীর। ভক্তিভরে পুজোও হয়ে থাকে। ভক্ত-দর্শনার্থীদের ভিড়ও হয়। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *