তাপমাত্রার পারদ

hot and weather

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: তাপমাত্রা বেড়েই চলেছে। গতকাল ছিল উষ্ণতম দিন। মৌসম ভবন সূত্রের খবর, দিল্লি ও তৎসংলগ্ন এলাকায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। একাধিক স্টেশনে। আবার স্পোর্টস কমপ্লেক্স স্টেশনে তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৩১ শতাংশ। তা সর্বনিম্ন ১৭ শতাংশ।
মৌসম ভবন সূত্রে আরও জানানো হয়েছে,আর্দ্রতার পরিমাণ কম হওয়ায় শুষ্ক আবহাওয়া থাকবে । বয়ে যাচ্ছে লু। এতে মানুষের কষ্ট বাড়ছে। বাতাসে জলীয়বাষ্প না থাকার কারণে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ এবং বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। (ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *