ফ্রান্সের ইতিহাসে পর পর দু-বার প্রেসিডেন্ট মাকরঁ

Imanuyel Macron-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইতিহাস গড়ে আবারও জিতলেন মাকরঁ। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। উল্লেখ্য, ফ্রান্সের ইতিহাসে পর পর দু-বার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। মাকরঁ পেয়েছেন ৫৮.২ শতাংশ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী দক্ষিণপন্থী মারিন ল্য পেন পেয়েছেন ৪১.৮ শতাংশ ভোট। উল্লেখ করা যেতে পারে, প্রথম থেকেই জনমত সমীক্ষায় ইমানুয়েল মাকরঁকেই এগিয়ে রেখেছিল। হাড্ডাহাড্ডি লড়াই হবে আন্দাজ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে প্রেসিডেন্টের জনপ্রিয়তা কিছুটা হলেও কমেছে। তা স্পষ্ট হয়েছে ভোট শতাংশে। গতবার মাকরঁ ৬৬.১ শতাংশ ভোট পেয়েছিলেন। ল্য পেন পান মাত্র ৩৩.৯ শতাংশ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *