শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি ঘোষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : তীব্র গরম। এই গরমের আবহে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে আনা হল। পাশাপাশি ছুটির সীমা বাড়িয়ে দেওয়া হল। নবান্নে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি ঘোষণা করা হয়েছে আগামী ২ মে থেকে। আগামী ১৫ জুন পর্যন্ত তা চলবে বলে জানানো হয়েছে।
উল্লেখ করা যায়, পূর্বের সূচি অনুযায়ী স্কুলে গরমের ছুটি থাকার কথা ছিল আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত। নির্দেশ অনুযায়ী তা বেড়ে করা হয়েছে ৪৫ দিন। এক্ষেত্রে আরও জানা যায়, পূর্বনির্ধারিত সূচি অনুসারে স্কুল স্তরে ফার্স্ট সামেটিভ বা প্রথম সামগ্রিক মূল্যায়ন আগামী ৭ মে-র মধ্যে শেষ করার কথা ছিল। একাদশের প্র্যাক্টিক্যাল পরীক্ষাও নেওয়ার কথা ছিল। ২ মে থেকে গরমের ছুটি পড়লে এই সব পরীক্ষা হবে কীভাবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও উঠছে। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনভিত্তিক ছুটি এগিয়ে আনা হবে।

