আজকের আবহাওয়া

rainy

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। আজও কালবৈশাখীর পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো ও দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির কথা বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন,দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। তার জেরে নিম্নচাপ সৃষ্টি হবে। পরবর্তীতে তা আন্দামান সাগর পেরিয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করার ইঙ্গিত। নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকারও নিতে পারে। সেই অভিমুখ ওড়িশা উপকূল বলেই আশঙ্কা করা হচ্ছে। (ছবি:সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *